কবিতা — সুখ তো বেনামী!

ভালো আছি, বলে কাঁদে কত মন 
আড়ালে গোপন ঘরে, 
ভালো আছি, বলে কত প্রিয়জন 
একাকি গুমরে মরে!

ভালো আছি, বলা সৌজন্যতা
খারাপ থাকা কি বলি!
সুখ তো বেনামী! শান্তি খুঁজেছি
সময়ের অলিগলি।

৩০৫ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা