কবিতা — কবিতা পড়বেন না

কবিতা পড়বেন না
খেয়েদেয়ে বেঁচে, মরে।
যথাসর্বস্ব চেক বই,
তাতে ঘন নীল সই
করে বেঁচে থাকুন না,
মাথায়, মনে, খাতায়
গদ্য গজগজে ভরে।
ভুল করেও কবিতা
কোনো পড়বেন না।
কবিতার উল্টো দিকে
বেঁচে থাকুন অশিল্পে
তবে সান্ত্বনা একটাই,
স্থির গদ্যরীতি ধরে।

২৬৯ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা