কবিতা — সকালকে পুজো

সকালকে আজ পুজো করব কবিতা দিয়ে
কাব্যই হয়ে উঠুক না শ্লোক
নিবেদন করব সব শুভ চিন্তা নতুন দিনটাকে
মনের নির্নলতাই মন্ত্র হোক।

দেবতাকে আমরা কতটুকু চিনি বা জানি?
রোজ আসে বলে সকাল চেনা
আজকে তার সামনে নত হতে হবে আমাদের
তাও থেকে যাবে আলোকের দেনা।

২৬৪ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা