কবিতা — নাম কা ওয়াস্তে

নাম একটা আছে বটে আমার
তবে আমি কোনো নামী মানুষ নই,
নাম কেনার দৌড়ে নেই আমার নাম
বরঞ্চ হতে চাই কয়েক পাতার বই!

কেমন সে বই? ওই সেই, কবিতারই!
একটু গভীর এট্টু হাল্কা, মাখানো খুশি
ছড়ারও হতে পারে, বেশী তো নয় দৌড়
জীবনটাকে ছান্দিক করার জন্য দোষী।

৩৫৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা