সুনীল গঙ্গোপাধ্যায়

কবিতা - দুঃখ ও জানে না

সুনীল গঙ্গোপাধ্যায়
সোমবার, ০৫ আগস্ট ২০২৪ বিরহের কবিতা

চোখে চোখ লেগে থাকে
শরীর নীরব
হরিৎ আভার মতো স্মৃতি জানে
সেরকম ভাষা–
ইতিহাস কিংবা তারও আগে থেকে
মানুষের যাবৎ পিপাসা
চোখে চোখে রেখে দেয়—শব্দ করে
নৈঃশব্দের স্তব।
আমার চোখের কোণে লেগে আছে।
হিম দুঃখ স্মৃতি
দুঃখ ও জানে না
দূর অন্ধকারে পোড়ে কার শব!

পরে পড়বো
২২৩
মন্তব্য করতে ক্লিক করুন