দুঃখ নিয়েই বেঁচে আছি
জীবন নামক সংসারে,
দিনগুলো সব পাড়ি দিয়ে
হাঁটছি এক পথিক হয়ে।
অশ্রু ভেজা জল পড়ছে আজ
বালিশের উপরে,
দুঃখগুলো মনের মাঝে
বিচূর্ণ করে আমায় একে একে।
হৃদয় নামক অনুভূতিতে
চাইছি ফরিয়াদ খোদার কাছে।
আর কতকাল দুঃখ নিয়ে
বাঁচাবে আমায় এই ভুবনে।
রাতের নিরবে অশ্রু জলে
খোদা তুমি দেখো মোরে।
তোমার বান্দা রাতের শেষে
একা একা তোমায় ডাকে।
দুঃখগুলো সব দূর করে
রহমতের চাদরে ডাকো আমারে,
জানি খোদা,তুমি দিবে সারা
বুক টি ভরা আমার শত আশা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম