আমরা কি কখনো দেখেছি
পৃথিবীর নীচটাকে;
কখনো কি দেখতে চেয়েছি
পৃথিবীর উপরটাকে!
দিনে দিনে কত গাছ পড়ছে কাঁটা ভুবনে।
আমাদের যদি চোখটাই না থাকতো
তবে কী হতো বলো সবাই?
আমাদের চোখের ভিতর যে পৃথিবী
তাঁকে হত্যা করছি কি কারণে!
প্রকৃতি কত ব্যথা সহ্য করে জীবনে
তার পরিণামে কি দিচ্ছি তাঁকে;
প্রকৃতিকে ধ্বংস করছি
গ্রীষ্মের ঝরে যাওয়া পাতার মতো।
সবুজকে ভিজিয়ে দিচ্ছি
বিষের স্রোতে-
তবে কী করে বাঁচবো আমরা
বিবেক কে প্রশ্ন করো এখনি?
উত্তর ঝরে পড়বে চোখের জলে
জমা হবে হৃদয়ের খামে।।
২১/০৫/২১
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন