শোনো
কাজল চোখের মেয়ে
আমার দিবস কাটে, বিবশ হয়ে
তোমার চোখে চেয়ে।
দহনের দিনে কিছু মেঘ কিনে
যদি ভাসে মধ্য দুপুর
তবু মেয়ে জানে তার চোখ মানে
কারো বুক পদ্মপুকুর।
এই যে মেয়ে কাজল চোখ
তোমার বুকে আমায় চেয়ে
তীব্র দাবির মিছিল হোক
তাকাস কেন? আঁকাস কেন
বুকের ভেতর আকাশ?
কাজল চোখের মেয়ে
তুই তাকালে থমকে থাকে
আমার বুকের বাঁ পাশ।
তোমার চোখে চেয়েছি বলে
এমন ডুবলো আমার চোখ
অমন অথৈ জলে রোজ
আমার ডুব সাঁতারটা হোক
শোনো কাজল চোখের মেয়ে
আমি তোমার হবো ঠিক
তমি ভিষণ অকূল পাথার
আমি একরোখা নাবিক
শোনো জল ছলছল
কাজল চোখের কণ্যা সর্বনাশী
আমি তোমায় ভালবাসি।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
গল্প টা আমার খুব পছন্দ