কবিতা — মেয়েটার নাম

মেয়েটার নাম ছিল মেঘ, মেঘ রাখে বুকে পুষে জল,
মেয়েটার নাম ছিল নদী, নদী জানে দুঃখ অতল।
মেয়েটার নাম ছিল খেয়া, খেয়া জানে শুধু পারাপার,
চলে যাওয়া অচেনা মানুষ, কতটুকু ফিরবে আবার?

মেয়েটার নাম ছিল দুঃখ, মেয়েটার নাম ছিল জল,
মেঘ-নদী কতটুকু জানে, অশ্রুও জলে টলমল!

~ সাদাত হোসাইন

২৬৯৩ বার পঠিত রিপোর্ট

মন্তব্যসমূহ

  1. আফরোজ মেহরুবা - সোমবার, ২৯ জুলাই ২০২৪

    মেয়েটার নাম ছিল দুঃখ, মেয়েটার চোখে ছিল জল– পরিমার্জিত এ অংশটুকু কবিতাটিতে অন্তর্ভুক্ত করলে আরো ভালো হত। ধন্যবাদ, কবি এই সুন্দর কবিতাটি লেখার জন্য।

    উত্তর দিন

মন্তব্য করুন

লেখকের অন্যান্য প্রকাশনা