দূরে ওই নৌকার পালে
মাছরাঙা পাখটি হাসিমুখে
দূর সীমানার দিকে তাকিয়ে আছে
এক পশলা বৃষ্টির আশায়।
গ্রীষ্মের প্রখর তাপে চাতক পাখি
ডুব দেয় দিঘির জলে,
প্রকৃতি দু-নয়নে স্বপ্ননীল
বাতাসেরা ঘোরাঘুরি করে
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
উড়িয়ে নিয়ে যায় খড়কুঠো।
ইচ্ছা পূরণের নতুন পাতায়
লেখা হয় অতীত কথা
বিরহ কলমের কালি দিয়ে,
অতিতপ্ত নির্ঝর দুপুর
ঝরে পড়ে বর্ষার পানিতে
অতলে তলিয়ে যায় গহীন স্মৃতিঘরে।
ইচ্ছা পূরণের নীল ঘুড়ি
উড়ে যায় স্বাধীন আকাশে
মেঘের ভিড়ে ব্যস্ত আকাশ
থাকুক না আগে পাছে।
মাটিতে মাটিতে স্বপ্ন ভরা
রক্ত দিয়ে আঁকা আলপনা
ইচ্ছা পূরণ করে রঙের পাতা
দূর প্রান্তরের সবুজ ঘাসে।
হয়তো সব বাঁচার কবিতা
নয়তো জীবনের;
জানতে হয় মনের সিন্ধু
চন্দন-পলাশের বনে বনে
লেখা আছে জীবনের ভাগ্য
ঝরে পড়া ফাগুনের ফুলে।।
০৬/০৫/২১
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী