ঠিকঠাক ভুল ভাল
লিখি আমি রোজ রাত
আনচান বুকের পাশ
নিশিরাত চুপচাপ।
আজ কাল দিন রাত
বই খানি পরে রয়
হাত নেই পা আছে
তুলবো আমি কী দিয়ে!
রং আছে তুলি নেই
ছবি আছে পেপার নেই
বলতে গেলে থেমে যায়
লিখতে গিয়ে ভরে যায়।
ঠিকঠাক ভুল ভাল
দিন রাত চলে যায়,
শুনশান সবুজ পথ
চাঁদ নেই আকাশেতে
খসে গেছে তারা
এই দিন ওই রাত।
রাতের নেই ঘুম
চোখ তবু নিঝুম
কলম আর কালি
গড়ে জীবন জানি।
গুড়িগুড়ি পড়ে বৃষ্টি
শিল তো তারই সৃষ্টি,
শনশন বাতাস বয়
নিভে যায় কালো রাত।।
২৩/০৫/২১
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মহাদেব সাহা
শুভ জন্মদিন! 🎈
মোঃজাকারিয়া মাসুদ
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
https://banglakobita.net/sadathossain/kajol-choker...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী