অন্তরের গহীন গুহায়
ঘুমিয়ে থাকে কিছু অন্ধ ছায়া,
তারা বলে—
“আলো এক প্রতারণা।”
আমি সেই ছায়ার সাথে
অনেকদিন বসবাস করেছি,
তাদের বিষণ্ন শব্দে
নিজেকে প্রশ্ন করেছি।
তবুও,
একদিন একটুখানি জোনাকির মতো
একটি প্রার্থনা জ্বলে উঠেছিলো—
নিঃশব্দ, নিঃস্বার্থ,
তবু আগুনের মতো উজ্জ্বল।
আমি পুড়েছি সেই আগুনে,
অন্তর থেকেছে দগ্ধ,
কিন্তু ছায়ারা পালিয়েছে—
তারা টিকতে পারেনি আলোয়।
আজও আমি অন্ধকার জানি,
তবে ভয় পাই না;
কারণ জানি—
প্রার্থনার আগুনে পুড়ে গেলে
আত্মাও হয়ে ওঠে প্রদীপ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি