রাঙা মাটির পথ ছারিয়ে
সোতা নদীর বাঁক মারিয়ে
ঐ যে মোদের গ্রাম,
সুনিবিড় ছায়া তালে
দরদ মাখা মায়া জলে
কি বাহারি ধাম।
দেখলে প্রান যায় জুড়িয়ে
শ্রান্তি দেহের যায় মুরিয়ে
শুকায় ক্লান্তি ঘাম
দুপুর বেলা বট মূলে
সুরের ভেলায় দুলে দুলে
বংশি বাজায় শ্যাম।
সূর্য যখন যায় ডুবিয়ে
কৃষক চাষা দল বাধিয়ে
খান্ত দিয়ে কাম,
মাতুল খানি মাথায় তুলে
লাঙল খানি কাঁধে ঝুলে
ফিরে আপন গ্রাম।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি