আমার প্রিয় দাদা দাদু
তারা দুজন অনেক ভালো
যতই বলি বাজে কথা
মন করে না একটু কালো।
দাদা দাদু তারা দুজন
আমায় অনেক ভালোবাসে
যখন যাই তাদের কোলে
আমায় দেখেই হাসে।
আমার জন্যে অনেক মজা
দাদা কিনে আনে
দুষ্টুমি করলে আমি
দাদা,চেপে ধরে মোর কানে।
খেলার মত অনেক জিনিস
দাদু বানিয়ে দেয়
আমায় পেলে পরম যত্নে
কোলে তুলে নেই।
দাদা আর দাদুর কথা
মনে পড়ে বেশ
তাদের কথা এই ছোট্ট গল্পে
বলে হবে না শেষ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন