✍️ কবিতার নাম: "অলীক স্বপ্নের আর্তনাদ"
আল-আমিন রানা
*===========*
অলীক স্বপ্ন — যা এক বিস্ময়ের পটে,
অভিপ্রায় হে তাহা ছুঁতে চায় পূরণ,
পরন্তু ব্যথায় হৃদয় রক্ত ক্ষরণ —
যার তরে ছিল মোর এতো মায়া, চিন্তা।
তার হয়তো এ কথা হয়না শরণ
মৃত্যুর দূত আসে, ডাকে নীরব ডাক,,
তবুও দাঁড়াই ভয়হীন — ছিন্ন বাক।
দুঃখই যেন সাথী, ভাবি আপন মনে।
সত্ত্বেও করিলে তুমি হৃদয় হরণ?
পরন্তু বুকে বাজে ক্ষত-বিধুর ধ্বনি,
তবুও প্রেম রাখি নিঃশব্দ কাব্যে গাঁথা,
তুমি বুঝো না — যদিও মম প্রাণে ব্যথা।
অভিশপ্ত এ প্রেম, নীরব অভিমান —
তবুও ভালোবাসি, তবুও হাসে প্রাণ!
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি