আজকে আমার ভীষণ জ্বর
উদাস হয়ে জানালায় চেয়ে থাকি ,
ঘরের ভিতরে মায়াময় অনুভূতি
দেওয়ালে আলো-আঁধারের আঁকিবুকি।
জানালায় রোদ , ফুরফুরে হাওয়া পর্দা উথাল-পাতাল
তোর জন্য আজ আমার মন খারাপ সকাল-দুপুর-বিকাল।
তুই তো সেই গত সপ্তায় এলি
এতদিন ধরে কিভাবে আছিস বল!
একসাথে কত স্বপ্ন দেখেছি দুজনে
এখন জ্বর আর স্বপ্নই সম্বল।
তুই আর আমি মাঝেমধ্যে কেষ্টপুরের ফ্ল্যাটে
কষ্ট করে দুপুর যাপন একটিমাত্র খাটে।
তুই খাটের ওপর শুয়েছিলি লম্বা হয়ে
তোর ঝলমলানো নীলাভ ডানায় আলো,
তুই আমার সাধের প্রিয় ফরিং
পারলে একটু বাসিস আমায় ভালো।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
চন্দ্রশেখর ভট্টাচার্য
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম