আমার প্রিয় পুত্র অমিয় চির স্মরণীয়
এই শুভদিন
যেন আকাশের চাঁদ স্বর্গের সুখ আল্লাদ
লইয়া সুদিন
প্রেমময়ী মাতার কোলে ধরণীতে এসেছিলে
আমার নীড়ে
আনন্দে ভেসেছিল হৃদয় অপূর্ব সুন্দর
তোমার আনন ঘিরে।
আমার কাছে তুমি যেন পরমপিতার
পরম স্নেহাশীর্বাদ
তোমার জীবন চিরকাল হোক ইষ্টপ্রেমোছল
সরল নির্বিবাদ
ইষ্টপ্রেম লয়ে জীবনে শিক্ষাসুসভ্যতা সুখীমনে
হোক জীবন আনন্দোচ্ছল অবাধ ।
প্রার্থনা করি তোমার মন বুদ্ধি শরীরের
হোক সুবর্ধন
সকলেরে ভালোবেসো কাছে ডেকে সুখে হেসে
করে নিয়ে আপন।
স্মরিয়া ইষ্টরে সদা হাসিমুখে করিও সামনা
আসে যদি বিঘ্ন কঠিনতম
হোয়ে ওঠো সুবিশাল তুমি সকলের আশ্রয়স্থল
গ্রীষ্মের মহিরূহসম ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন