দিয়ে আমারি মনের কথা
যেন কবি লিখেছেন কবিতা,
আমি যাহা ভাবি মনে মনে
একলা রহিলে এই ভুবনে ;
সেই মনের ভাবনা গুলি
নিয়েছে ভাবের দুয়ার খুলি,
হৃদয়ের কোণে কোণে খুঁজে
সে যেন এসে নিয়েছে বুঝে;
যখন পড়ি তার কবিতা
তাই মনে হয় সবই তা ,
আমারি মনের গোপন কথা
সেজে আমারি হৃদয়ের কবিতা।
শুধু যখন আমি লিখিতে চাই
তখন সব কথা ভুলে যাই,
আমার হৃদয়ের কথাগুলি
আর খুঁজে ফিরে না পাই।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন