কোথা যাবে তুমি আমারে ছেড়ে,
যাও যদি দূর আকাশে ভেসে—
অজানা কোনো চাঁদের দেশে,
আসবে ফিরে আমারি কাছে;
চেনা সুখের পরশের আশে।

রেখেছি বেঁধে প্রেম অনুরাগে,
তারি তরে হিয়া নিশি জাগে।
এ তো নয় শুধু ঘরের বাধা,
ভালোবেসে সই মনরে সাধা।
যেথায় যাও তুমি আসবে ফিরে,
রয়েছ বাঁধা যে হৃদয়ের নীড়ে।