সেদিন যেথায় দাঁড়িয়েছিলেম
মনের যেই দ্বারে -
আনা গোনার শেষে আবার
ফিরছি সেই পাড়ে।
কতযে দিন চলে গেলো-
কতনা বরস মাস,
কত শ্রাবন পেরিয়ে যায়
পূরেণা তবু আশ ।
এমনি করেই চলে যায়
জীবন মরণ কত-
আশার কুসুম ফোটেনাগো
মুকুল ধরে যত।
মনের কথা নকশিকাঁথা
ধরে অযুত আশ-
দেহ গেলোও যায়না মুছে
গভীরে তার বাস।
ক্ষীণ হলেও আসার লতায়
সবার বেঁচে থাকা-
আশার দোলায় জীবন ধায়
আশায় বাঁচি হেথা।
তোমায় ভেবে মনের কোণে
থাকি একলা চেয়ে-
দেখি তোমায় পারেকি আনতে
আমার ভাগ্যের নেয়ে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন