তবে তাই হোক হে সৃষ্টি প্রিয়
আমার ক্ষনিকের স্থুল অস্তিত্ব,
মিশিয়ে দিয়ে তোমার মাঝে
আমায় চির নবীন করে নিও ।
তুমি ভালোবাসো তাই ভাবলোবাসি
খুঁজে ফিরি কে আছে হৃদয়ের কাছাকাছি,
হে অনন্ত তোমারে ভাবিতে ক্ষুদ্র মনে
আমার স্থুল অস্ত্বিত্ব হারিয়ে যেতে চায় সসীম ভুবনে।
তোমার অনন্ত চির নন্দিত
সৃষ্টির নব উত্থানে সুখ স্পন্দিত ,
চির গতি তবু চির শান্ত সমাহিত
চির কাঙ্খিত বুকে চির স্থান দিও।
কবিতা — চির কাঙ্খিত বুকে চির স্থান দিও
শনিবার, ১১ অক্টোবর ২০২৫
সাম্য-জীবনমুখী কবিতা
,
আধ্যাত্মিক কবিতা
আবৃত্তিতে:
অ ম রে ন্দ্র সেন
২৯১
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম