এই দুনিয়ায় বোঝো যদি
দুঃখ কারে কয়
কষ্ট পেলে বিপদ এলে
হবেনা ভগ্ন হৃদয়।
তখন তুমি বলবে হেসে
তোমরা সবাই কাছে এসে
আমার সুখ নিয়ে যাও
আর তোমার যত দুঃখ আছে
আমার বুকে বিঁধে দাও।
দুঃখ নয়রে শক্ত পাষান
আমাদের হৃদয় ভাঙার
দুঃখের মাঝে সুপ্ত আছে
অসীম শক্তির আধার।
ব্যাথার চোটে জ্বলে ওঠে
উৎসাহের বজ্র হুংক্কার।
দুঃখ সুখের চাইতে মহীয়ান
হতাশা বেদনার কভু নয়
দুঃখের চোটে শক্তি জোটে
বীরবিক্রমে করি বিশ্ববিজয়।
15/4/24
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন