জন্ম-মৃত্যুর পরপারে নয় গো মা,
এ জগতেই ফল মেলে যেমন করি সাধনা।
পঞ্চভূতে দেহ গেলে প্রাণ তো নিরুদ্ধ হয়,
সত্তায় মিশে যায় যত অনুভবের চেতনা।
চোখে দেখে মনে ভেবে অনুভবের এই জগৎ,
দেহাতীত জগতের কিছুই স্মরণে রয় না
ভালো মন্দ উন্নতি অবনতি কিছুই হয় না
এ জীবনই মানুষের ইহকাল পরকাল—
অমৃত লাভের তরে প্রকৃষ্ট সময় যে মা।
সময় থাকতে তাই করুণাময়ী মা,
শিখিয়ে দে পঞ্চ-সিদ্ধির গূঢ় সাধনা।
দয়া করো মাগো, আমি যে অবুঝ সন্তান,
একবার বর্ষণ কর তোর অসীম করুণা।
(রাগ ভৈঁরো (Bhairav) বা রাগ মিশ্র ভৈঁরো)
কবিতা — এ জগতেই ফল মেলে যেমন করি সাধনা (শ্যামা সঙ্গীত )
শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬
আধ্যাত্মিক কবিতা
,
গান
১০৪
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম