বড় একা লাগে হে প্রিয়তম,
অনন্ত অবারিত অন্ধকারে—
অসীম আকাশ শশী-তারাহীন,
চেয়ে থাকি অজানার পারে।
ধরণীতে মানবের আনন্দ-কোলাহল,
যেন এক মায়াবীর মরু-মায়াজাল;
ক্ষণিকেই থেমে যায় বেদনার আঁখিজলে—
কোথায় হারায় অজানা অচেনার অতলে!
ঊষার আলোয় মনোরম শীতল বাতাস,
জীবন-মধ্যাহ্নের দাবদাহে করে হাহুতাশ;
এ জগতে চিরদিন কিছু তো না রয়—
ভোরের আগে শিউলি মতই ঝরে যায়।
কে এল, কেবা গেল মায়াবীর রাজে?
নেই খোঁজ, নেই চিহ্ন কাহারো কাছে;
মহাবিশ্বে ক্ষুদ্রতম বুদ্বুদের মতো—
আপনারে লয়ে যেন শুধু বসে থাকি,
এই অজানা অনন্ত বিশ্ব মাঝে আমি
জন্ম-জন্মান্তরে নিসঙ্গ নিতান্ত একাকী।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম