এসেছিলে তুমি মোর স্বপন-পারে,
সুখের পরশে যেথা— হৃদয় হরে।
নয়তো তোমারে হঠাৎ স্বপনে দেখা—
মনের গোপন ভুবনে ছিল যে লেখা।

ছিলেম মোরা এক স্বপনপুরে,
সেথা তুমি ছিলে মোর হৃদয় জুড়ে।
সুখের কাননে, গহন মনের বনে,
আনন্দ ফুল ফোটে যেথা ক্ষণে ক্ষণে।

যেথা নাই বিরহ, নাই কোন বেদনা,
প্রেমের আলো যেন মনের জোছনা।
হৃদয় যেথায় মিশে যায় আলোর সুরে,
আনন্দ পারিজাত ফোটে মায়ারপুরে।