এসেছিলে তুমি গানের সূরে
ছিলে কোথায় কাছে বা দূরে।
এই ভুবনে চলছে মনের মেলা
কে খোঁজে কারে কোন বেলা
কেবা ধরা দেয় কোন বা সুরে
হঠাৎ এসে গোঁপন হৃদয় পুরে ।
কোথাও বুঝিবা ফুল ফুটেছে আজ
বনের মাঝে কোথাও অনেক দূরে
আকাশে উঠেছে জ্যোৎস্না ভরা চাঁদ
কে যেন বাজায় বাঁশি মধুর সুরে।
সাঝের বেলায় একলা ছিলেম বসে
উঠলে বেজে মনে গান হয়ে এসে
জানিনা কোথায় আছ ধরণীর কোন পুরে
আপন হয়ে এসেছ আমার গানের সূরে।
কবিতা — এসেছিলে তুমি গানের সূরে
শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
প্রেমের কবিতা
,
গান
আবৃত্তিতে:
অ ম রে ন্দ্র সেন
১৮৩
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম