যে গান তোমায় শুনিয়েছিলেম
মনের সুরে হৃদয় পুরে
আজো বাজে মনের মাঝে
আকুল করে প্রাণ।
তুমি গেছো চলে অনেক দূরে
আকাশ পথে অজানা পুরে
তবু শোনাতে তোমারে গান
মনের মাঝে ব্যাকুল সুরে
আকুল করে প্রাণ।
দূরের বাধা মন মানে না
আছো তুমি যে মনের মাঝে,
মনের সুরে হৃদয় পুরে
শোনাবো তোমায় আপন সুরে
আমার প্রাণের গান ।
ফুলের কথা নিয়ে যেমন
সুবাস ছুটে বায়ুর পুটে,
গানের সুরে পাঠায় দূরে
আমার কথা আকাশ পুরে
আকুল আমার প্রাণ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম