কেন দিলে হৃদয় ভরে
এত স্বপ্ন এত আশা,
যখন চলে যেতেই হবে
দিনের শেষে কেইবা রবে
চাওয়ার সকল আশা ছেড়ে।
গন্ধে ভরা মাধবী লতা
শুনিয়ে যায় মনের কথা
বনের পাখির উতল প্রাণ
বলে যায় বাঁচার গান,
নীল আকাশে উষার বাতাসে
রবি শশীর আলোয় ভাসে
অসীম তোমার তেজ আফুরান
দিপ্ত করে আমার ক্ষুদ্র প্রাণ ।
তবু রবেনা কেউ যেতেই হবে
স্বপ্ন মাখা রাতের শেষে
দুঃখ সুখের হাসি হেসে
এসেছি মোরা যে পথ ধরে ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন