একটু দেখা একটু চাওয়া
একটু বলা একটু হাসা
চলার পথে একটু পাওয়া
জীবনে পথে ভেসে আসা
মধুর ছোঁওয়া হৃদয় পারে,
ক্ষুদ্র ক্ষুদ্র ভাব শাখে
কত ফুল ফোটে ঝরে
সুবাস তবু লেগে থাকে
স্মৃতি রেখার লতা ধরে
জীবন পথে চলার ধারে।
বিন্দু বিন্দু বাষ্প নিয়ে
বাদল হয় আকাশে গিয়ে
পথের চাওয়া পথের হাসা
বিন্দু বিন্দু ভালোবাসা
হৃদয় নদে বয়ে চলে,
তারি দোলা তারি আবেশ
অনিমেষ হয়না শেষ
ক্ষুদ্র ক্ষুদ্র ভাবের দোলা
রসের ভারে মন উতলা
হৃদয় ভাবের পয়ধী জলে
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন