মা তোর পায়ের নূপুর বাজে
নিশুতি রাতের আঁধার মাঝে।
অবুঝ চোখে লাগে সে তো- কেবল কালো ধাঁধা,
অপরা বিদ্যা আছে যে তোর-কালো আঁচলে বাঁধা।
যার নেই সে পায় না দেখতে- নিকষ আঁধারে,
মাগো তোর বিমল ব্রহ্মরূপের- আলোক ঝরে।
মাগো শুধু তোর কেবল দয়া হলে,
তবেই ভ্রুর মাঝে ব্রহ্মনয়ন খোলে।
ভক্তি ভরে উঠলে ডেকে \'মা মা\' বলে,
যোগদর্শনে শব্দ-জ্যোতি উঠবে জ্বলে—
যাবে মুছে অজ্ঞান আঁধার যত আছে
তোর অরূপ কালোরূপের জ্যোতির মাঝে।
(রাগ মালকোষ বা রাগ ভৈরবীতে)
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম