আসি ব্রজধাম বল মোরে শাম
কেন একা দুঃখ পাই অবিরাম।
বলো যশোদা প্রিয় সাধের কানাই
আমার নিজের তো কোন বুদ্ধি নাই।
একি আমার বোঝার ভুল
নাকি আগের কর্মের মাসুল
কিবা তোমারি প্রভু চতুর চাল
বিনা কাজে যাতে না পাই কুল।
বার বার আসি ফিরে ব্রজধান
দেখিবারে তোমারে নয়নাভিরাম
তবুতো কাটিলোনা দুঃখের কুল
ফুটিলোনা হৃদয়ে সুখের মুকুল।
কাহারে বলিব মরমের কথা
কেমনে সহিব হৃদয়ের ব্যাথা
ব্রজধামে যে আছে হয়ে সবাই
যেন সদাসুখী শ্যাম গরবিনী রাই।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম