খুঁজি কোথা সুন্দর ওগো নয়নাভিরাম
কোথা চির শান্তি কোথা মনের আরাম ।
এই হৃদয় খুঁজিয়া বেড়ায়
নয়ন দুটি দেখিতে চায়
কোথা আছে জগতের মাঝে
লভিয়া যারে জুড়াইবে প্রাণ।
কত দুঃখ কত ব্যাথা
কণ্টকিত জীবন যেথা ,
কোথা আছে সেই অমৃত
যারে খোঁজে হৃদয় আপ্রাণ।
তুমি কি সেই শাশ্বত প্রিয়
এই জগতের জীবন অমিয়
সুখের সকল জ্যোৎস্না সুধা
তুমি কি করো জগতেরে দান।
আমি তোমারি সদা সুখময়
তোমারেই চায় আমার হৃদয়
কুসুমের মত অঞ্জলি ভরিয়া
তোমারেই চায় দিতে প্রাণ।
কবিতা — খুঁজি কোথা নয়নাভিরাম
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
সাম্য-জীবনমুখী কবিতা
,
আধ্যাত্মিক কবিতা
২৫১
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম