কোন সে বেদনা-
রয়ে যায় মনের কোণে
যা' বলা যায় না।
জীবনের পথে যেতে যেতে
সঞ্চিত হয় গহন মনেতে,
কখন হারিয়ে যায় না
মনেতে লুকান যেন মনের আয়না।
এমনিতে তেমন আসে যায় না
কখনো কখনো বিশেষ ক্ষণে ,
বাদলের মতো জমে ওঠে মনে
বয়ে যায় দুটি নয়নে ;
কোন বাধন মানে না
সলিল হয়ে বিন্দু বিন্দু কণা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম