না-বলা কথা যবে গান হয়ে এলো,
রেখে দিও মনে, যদি লাগে ভালো।
কতটুকু দেখা যায় চোখের পাতায়,
না-দেখা কত কিছু আছে যে ধরায়!
তেমনি না-বলা কথা কত রয়ে যায়,
নিস্তরঙ্গে ভাবনার আকাশে হারায়।
যা বলি, তার চেয়ে কত বলার আছে,
তবু পারি না বলতে তোমার কাছে।
মনের গভীরে কত কথা, কত গান,
অব্যক্ত অনুভব সাগর-তরঙ্গ সমান।
কোরো না রাগ, রেখো না অভিমান,
প্রকাশ অপ্রকাশের আছে ব্যবধান।
যদি হৃদয়ের সেই কথা শুনতে চাও ,
চোখের আলোয় দিয়েই বুঝে নাও ।
না-বলা কথাগুলো ভেসে ভেসে মনে
নীরবে সুরে বাজে হৃদয়ের গোপনে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম