বিধি তোমার বিধান
চায় না মানতে মন
আজকের ব্যস্ত জীবনে ,
কত দুঃখ কষ্ট পাই
(তবু) বোঝারও চেষ্টা নাই
কার্য কারণ ফল ভুবনে।
সময়ের তালে তালে
জীবনের কর্ম জালে
প্রতিদিন শুধু ব্যস্ত হয়ে চলি,
যার জন্যে ব্যস্ততা চাই
তারেই শুধু ভুলে যাই
যেন দেবহীন মন্দিরে অঞ্জলি।
ছাড়েনা বিধান বিধি
নিয়মে রয়েছে রিধি
করি না যতই চেষ্টা,
চাই কি পেতে কষ্ট জেনেশুনে
আজকের এই সমৃদ্ধ ভুবনে,
না দেখে সবের শেষটা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন