লুকিয়ে রেখেছি মনের কথা
বলতে পারি নাই
পারবোনা তোমায় বলতে আমি
যারে বোঝ নাই।
শুধু ভালোবেসেই যাবো তোমায়
তাতেই আমার সুখ ,
চাইতে গিয়ে যদি বলে ফেলি আর
তুমি হও পরান্মুখ ;
অভিমানে যদি দূরে চলে যাই আমি
নিয়ে মনে দুখ ,
কেমন করে তবে দেখবো বলো
তোমার হাসি মুখ।
শুধু তোমায় নিয়েই জীবন আমার
সুখের কান্না হাসি ,
তুমি ছাড়া আর কিছুই নেই কো
তোমায় ভালোবাসি।
যেদিন ভালোবাসা মোর দেখে নেবে
আমার দুঃখ ব্যথা,
সেদিন তুমি নিজে নিজেই বুঝে নিও
মনের গোপন কথা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন