এক ভুল করে আরও এক ভুলে,
অবলীলায় করি পদচারণা;
কর্মহীন জীবনের প্রতি ক্ষণে ক্ষণে,
নিজেকেই করি প্রবঞ্চনা।
আসবে সুদিন—আজ কিবা কাল?
তখন নিশ্চয়ই আনব সাফল্য;
জীবনে শুধু আশায় আশায়—
সময় যায় মিথ্যার তপস্যায়।
কত অমূল্য জীবনের অবসান,
রেখে যায় ব্যর্থতার পরিসংখ্যান।
ভাবি, কাজ করে নেব আজই—
হয় না শুরু, নাই সমাপন;
নাই কর্তব্য, নাই নিষ্ঠা-নিয়ন্ত্রণ,
তাই শুধু ব্যর্থতাকে করি আমন্ত্রণ।
নাই প্রতিজ্ঞা, নাই নিষ্ঠা,
নাই বজ্র-কঠোর পণ;
জল স্পর্শ করব না যদি—
না হয় সংকল্পের সাধন!
ফল আসে শুধু ব্যর্থতার গঞ্জনা,
প্রতিদিন করি নিজেরে প্রবঞ্চনা।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন