আজ বরষার ঘনঘটা
নীল নব ঘনে ,
দমকে দামিনী ঘন ঘন
বিরজা কাজল নয়নে।
বারি বিরোহিত তরুবীথিমালা
জুড়ায় বৈশাখজ্বালা
দীর্ঘশ্বাষ ছাড়ি নন্দিত মনে
হরষিত পুলকিত ভুবনে।
ধরণী ভাসালো সুখের তরণী
নব বারি অবগাহি,
আসিলো বাদল নভে মেঘদল
যার তরে ছিল আঁখি চাহি।
আজি সুমঙ্গল বরষা সরসে
গাহি গান মনের হরষে ,
রহিতে নারি একা গৃহকোণে
বরষার এই শ্রাবন দিনে।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন