সুখের লাগি ঘর বাঁধি গো—
মনের আগুনে পুড়ে যায়,
কিসের তরে ঘর বাঁধি গো,
সুখের গেরো কি ফস্কা হয়?
যার তরে আজ অশ্রু ঝরে,
প্রেমের ঘায়ে বুক ফেটে যায়;
বলো দেখি কাল কেমন করে—
সেই মানুষই পর হয়ে যায়?
প্রেমের ফুলে আশার কাঁটা দলে,
ভাবছি বসে অনেক বড় প্রেমী;
সুবোধ বালক নয়তো কুটিল সুখ,
করেনা কারো আলসে গোলামি।
যাকে ভালোবাসি, তার ভালোতে যদি
খুশি হয়ে সুখ না পাওয়া বড় দায়;
তবে চোখের ভালোবাসা বড় সর্বনাশা,
সুখের আগুনে জীবন জ্বলে পুড়ে যায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম