জোনাকি জ্বলে দূরে ওই নদীর ধারে,
একফালি চাঁদ জাগে মেঘের পারে।
জলের স্রোতে কে যেন চলে যায়—
আঁধার মনের কথা জ্যোৎস্না জাগায় ।
ফুলের গন্ধ ভেসে যায় ভুবনে,
জানিনা হঠাৎ কী এলো মনে;
না-বলা কথাগুলি হৃদয়ের কোণে,
গান হয়ে খুঁজে কারে এ ভুবনে।
স্মৃতির মেঘে বেদনা মিশে,
বিরহ-বাঁশি বাজে বাতাসে;
মায়াবী রাতের মনের কথা—
বিরহ জাগায় জ্যোৎস্না হেসে।
বলো সখী, কেন এ ব্যাকুলতা?
জাগে মনে এ কোন মধুর ব্যথা?
কেন একলা লাগে এমন রাতে—
সুখের শর্বরী যায় বেদনার পারে?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি
কিছু অনুভূতি
হালকা করে ছুঁয়ে যায়,
কিন্তু হৃদয়...
আরো দেখুন
রিয়াজ খান-হৃদয়
লেখক:
শংকর ব্রহ্ম