প্রিয় কবিতা ইচ্ছে হয় বলি তোমায়-
মনের সব কথা ,
তোমার কাছে শুধু বলতে পারি আমি
রয়েছে যত কথা,
হোকনা সেটা হাসি গান কিবা আনন্দ
গভীর দুঃখ ব্যাথা,
তোমার কাছে অনায়াসে বলতে পারি
খারাপ ভাল কথা ।
যখন তোমায় মনে আসে আমার কাছে থাকো বসে
তখন তোমায় বিনা বাধায় বলতে পারি সব হেসে,
যেমন মুকুল থেকে ফোটে ধরায় ফুল অনায়াসে
এলেই তুমি মনের মাঝে সকল কথা যেন ভাসে ;
কেউ শোনেনা মনের কথা
কেউ বোঝেনা কিসের ব্যাথা,
আপন কর্ম সিদ্ধির লাভে
ঘুরে বেড়াই সবাই হেথা ;
মনের মানুষ শুধু তুমি
ফুলের মতোই মিষ্টি সুমি ,
বিনা সংকোচে ফেলি বলে
মনের যত পাপরি মেলে।
কবিতা — তোমার কাছেই বলতে পারি মনের সব কথা
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
বিরহের কবিতা
,
প্রেমের কবিতা
২৮০
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন