কবিতা — আমার ঘুমের মধ্যে
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
বিবিধ কবিতা
আমার ঘুমের মধ্যে, অনেক সাধ্য-সাধনা শেষে, মারা গেলাম। কথা নেই৷ বার্তা নেই। তাই এ মরণ। আমার ঘুমের মধ্যে মারা গিয়ে দেখি কত লোক এসেছে। জোগাড় হচ্ছে খই ও খুচরো পয়সা। তুমিও এসেছ। সোনার হরিণ। তোমার খুরে কয়লা আর শিংয়ে হিন্দি। চোখে মায়া৷ খই ও পয়সার পিছু পিছু চলেছ। চেয়েছি তোমাকে আমি আজীবন। আহা, পেলাম মরণে, প্রিয় ঘুমে।
১২৫
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম