ঝড় বৃষ্টির কোনও দরকার হত না। দরকার হত না বজ্র-বিদ্যুতেরও।
রোজ নিয়ম করে সন্ধে হলেই ইলেকট্রিক চলে যেত
আর ঘুরঘুট্টি অন্ধকারের ভেতর হাতড়ে হাতড়ে
সিঁড়ির নীচ থেকে মা, বড়মা
বের করে আনত হ্যারিকেন।
জ্বলে উঠত আলো
দুলে দুলে পড়া মুখস্থ করতাম আমরা পাঁচ ভাইবোন
দেওয়ালে দোল খেত আমাদের ছায়া
আর গায়ে এসে লাগত ওম্।
#
কারেন্ট অফ হলে এখন আমার মেয়ে বুঝতেই পারে না।
ব্যাটারির শক্তিতে জ্বলতেই থাকে ফটফটে এলইডি আলো।
আমি তাকে হ্যারিকেনের গুরুত্ব বোঝাবো বলে
পুরনো সময়ের গল্প বলি।
ছবি এঁকে বোঝাই কাকে বলে হ্যারিকেন
ছায়া আঁকি, আলো আঁকি,
কিন্তু কিছুতেই বুঝতে পারি না কীভাবে আঁকা যাবে ওম্…
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি