কবিতা — যাত্রী
সোমবার, ০৪ আগস্ট ২০২৫
অন্যান্য কবিতা
আগুন জ্বালাতে শিখে সে প্রমাণ করেছিল শানিত তরবারির মতো ক্ষুরধার তার বুদ্ধি। নদীতে বাঁধ দিয়ে সে দেখিয়েছিল কুস্তিগিরদের মতো তার পেশির জোর নেহাত কম নয়। চাঁদে লোক পাঠিয়ে সে বুঝিয়ে দিয়েছিল ঘুড়ি ও পাখিদের চেয়ে আরও অনেক উঁচুতে উঠে যেতে পারে তার কল্পনা আবার সাবমেরিনে চড়ে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে পৌঁছে গিয়ে সে বুঝিয়ে দিয়েছিল দেবতাদের মতো জলে স্থলে অন্তরিক্ষে তার অবাধ যাতায়াত। কিন্তু এসব কিছুর জন্য নয় মানুষ যে এতটা পথ হেঁটে এল তার কারণ আজও সে অন্যের দুঃখে কাঁদতে পারে।
১৫৮
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম