ইউরেকা! ইউরেকা!
অনেক খুঁজে অনেক ঢুঁড়ে
অনেক চায়ের দোকান ঘুরে
পেয়েছি তার দেখা!
চাইনে জাহাজ, চাইনে বিমান,
চাইনে পুকুর, চাইনে কামান,
কি হবে রণ শেখা!
ইউরেকা! ইউরেকা!
ইউরেকা! ইউরেকা!
অনেক রকম ঝাণ্ডা তুলে
অনেক বুলি আউড়ে ভুলে
পেয়েছি তার দেখা!
আয় নিধিরাম, আয় রে ছুটে
শত্রুদেরই অস্ত্র লুটে
মারব তাদের একা!
ইউরেকা! ইউরেকা!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক প্রশংসার জন্য হৃদয...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম
প্রিয় কবি বন্ধু, আপনার আন্তরিক ভালো লাগার জন্য কৃ...
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
কাজী অ্যাডাম