এই প্রাণী মাছ ভাত পায় নাকে খেতে
তাই খায় রসগোল্লা, রাবড়ি, সন্দেশ।
শহরের পথে ঘাটে রোজ যেতে যেতে
ময়রা দোকানে পাবে এদের উদ্দেশ ।
এই প্রাণী বাস করে এশিয়া দক্ষিণে
বঙ্গোপসাগর প্রান্তে গঙ্গার দুধারে ।
এক জাতি দুই দেশ নিতে হবে চিনে
মিষ্টান্ন সমান পাবে এপারে ওপারে।
উপমহাদেশ জুড়ে এদের প্রভাব
সবাইকে ধরিয়েছে “বঙ্গালী মিঠাই?
মিষ্টান্ন জগতে জেনো এরাই নবাব
যদিও এদের কারো ঘরে ভাত নাই ।
দিল্লীকা লাড্ডুর চেয়ে মিলেছে সম্মান
ধন্য হলো, ধন্য হলো! মিষ্টান্নবিজ্ঞান ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
সুন্দর লেখা, অভিনন্দন কবি
আরো দেখুন
কাজী অ্যাডাম
লেখক:
আনিস খান শিহাব
আসসালামু আলাইকুম । বাংলা কবিতা নেট কবিতা অঙ্গনে সক...
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
নূর মোহাম্মদ কল্পকবি