করেছি পণ, নেব না পণ
বৌ যদি হয় সুন্দরী ।
কিন্তু আমায় বলতে হবে
স্বর্ণ দেবে কয় ভরি।
স্যাকরা ডেকে দেখব নিজে
আসল কিম্বা কম্দরী।
সোনায় হবে সোহাগা যে
বৌ যদি হয় সুন্দরী।
তোমরা সবে শুধাও তবে-
আমিই বা কোন কার্তিক !
প্রশ্ন শুনে কোথায় যাব
বন্ধ দেখি চারদিক।
মানতে হলো দরকারটা
উভয়তই আর্থিক।
স্বর্ণের নাম সুন্দরী, আর
মাইনের নাম কার্তিক ।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়