পাখির কোনো পাসপোর্ট লাগে না।
শুকনো পাতা সেও অনায়াসে পার হয়ে যেতে পারে -
শুধু মানুষকেই সীমান্ত মেনে চলতে হয়।
কাঁটাতারের দুপাশে থমকে দাঁড়ায়
স্মৃতি, হাতছানি আর চোখের জল।
তোমাকে ছুঁতে চাই, তোমাকেই ছুঁতে চাই -
ছুঁতে গেলে গর্জে ওঠে সীমান্তরক্ষীর বেয়োনেট।
নদী বয়ে চলে, হাওয়া বয়ে যায়
শুধু মানুষের বেলায় আড় হয়ে দাঁড়িয়ে থাকে বর্ডার বর্ডার।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়