গলির ভিতর দিয়ে হাঁটছি, প্রাচীন, শান্ত, প্রায়ান্ধকার গলি।
খোলা জানালা দিয়ে মাঝে মাঝে টিভি সিরিয়ালের
সংলাপ ভেসে আসে,
পাশ দিয়ে মাঝে মাঝে কয়েকটা মুখোশ চলে যায়।
গলির মুখে এসে একবার দাঁড়াই। চারপাশ দেখি।
সেই একজন ভাবছে পৃথিবীর ঝাঁপ খোলা রাখবে না।
বন্ধ করে দেবে।
আমি ভাবছি সমুদ্রের কথা।
কত ঢেউ। অগণন। অনিবার।
গলি থেকে বেরিয়ে আরেক গলি, তারও পরে
অন্য এক গলি।
গলি দিয়ে মোড়া আমাদের জনপদ।
গলির ভিতর দিয়ে হাঁটছি।
হাঁটতে হাঁটতে ইদানীং নিজের নাম, বাড়ির ঠিকানা,
দরজার রং ভুল হয়ে যায়।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়