অন্ধকার পেরিয়ে আমি ক্রমশ সরে যাই শান্ত নদীটির কাছে,
শান্ত নদীটির পাশে এক নির্জন চায়ের দোকান
পুরোনো দিন, পুরোনো গল্পগুজব, কবিতার ছিন্নপঙ্ক্তি।
কেউ নেই এখন, শুধু ছন্নছাড়া পিছুটান,
মুঠো খুলে উড়ে যায় প্রজাপতি।
অন্ধকার পেরিয়ে আমি এখন আলোর দিকে সরে যেতে চাই—
তোমার বিষণ্ণ মুখের ওপর সূর্যাস্তের আলো,
শান্ত নদীর নিরভিমান জল ছুঁয়ে যাচ্ছে তোমার পায়ের পাতা।
ছন্দোবন্ধনে ধরা পড়েছে অধরা মাধুরী,
ছলকে উঠছে জীবন।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন
আমার অত্যন্ত প্রিয় একটি কবিতা।
আরো দেখুন
আলাউদ্দিন রিয়াজ
লেখক:
সুনীল গঙ্গোপাধ্যায়